২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া থেকে প্রায় ২০০ বাংলাদেশী ঢাকায় ফিরেছে

মালয়েশিয়া থেকে অবৈধ প্রায় ২০০ বাংলাদেশী অভিবাসী বৃহস্পতিবার রাতে ঢাকায় ফিরেছে। জিয়া বিমানবন্দরে রাতে আমিরাত এয়ারলাইন্সে ১৭০ জন, বাংলাদেশ বিমানে ১৫ জন ফেরে। এছাড়া মালয়েশিয়া এয়ারলাইন্সে আরও ১৫ থেকে ২০জন ফেরার কথা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 09:36 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

প্রত্যাবর্তনকারীরা বিডিনিউজকে জানায়, মালয়েশিয়ান সরকার অবৈধ অভিবাসীদের গত ২৮ ফেব্র“য়ারি রাত ১২টা পর্যন্ত সেদেশে বসবাসের সময়সীমা বেধে দেয়। দেশে ফেরত আসা বাংলাদেশীরা ওইদিন রাত ১২টার আগেই কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেয়। টিকিট না পাওয়ায় তারা এই চারদিন নাওযা-খাওয়া ছাড়াই বিমাবন্দরে অবস্থান করে।

মালয়েশিয়া ফেরত নজরুল ইসলাম জানান, সেদেশে ১০ বছর ধরে তার বসবাস। কিন্তু তিন বছর আগে তার ওয়ার্ক পারমিট ফুরিয়ে গেছে। সে দেশের সরকারের ঘোষণায় এখন তাকে বাধ্য হয়ে দেশে ফিরতে হলো।