২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্যাসল’ বাজারজাত কালে সন্ত্রাসী হামলায় আকিজের ৭ কর্মকর্তা আহত

আকিজ গ্র“পের নতুন সিগারেট ‘ক্যাসল’ বাজারজাত কালে বৃহস্পতিবার সন্ত্রাসীদের হামলায় শহরে কোম্পানীর সাতজন মার্কেটিং অফিসার আহত হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 05:46 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

আহতরা জানান, সকাল সাড়ে দশটার দিকে নতুন সিগারেট ‘ক্যাসল’ বাজারজাত করার সময়  কেশব মোড়ে বিধান স্টোরের সামনে একদল সন্ত্রাসী ধারাল অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। আহতের মধ্যে ৪ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

হামলাকারীরা ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানীর (বিএটি) মাগুরাস্থ ডিপোর ভাড়া করা সন্ত্রাসী বলে অভিযোগ করেছেন আকিজের কর্মকর্তারা।

এব্যাপারে ঢাকা টোব্যাকোর মাগুরা ডিপোর ম্যানেজার সদর থানায় লিখিত একটি অভিডোগ দায়ের করেন।