২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীকাল ঐতিহাসিক ৪ঠা মার্চ

১৯৭১ সালের ৪ মার্চ বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন অহিংস এবং অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশের সর্বত্র সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ধর্মঘট পালিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 01:28 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

সমস্ত সরকারি অফিস বন্ধ রাখা হয়। ব্যাংকের লেনদেন বন্ধ থাকে। এমন কি ডাক, টেলিগ্রাম, টেলিফোন, বিমান এবং ট্রেন সার্ভিসও অচল হয়ে পড়ে।

এ দিনে সারা দেশে পাক-সেনারা জনগণের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং অসংখ্য নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করে।

ইয়াহিয়া খান রাজনৈতিক নেতাদের বৈঠক প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে যে প্রস্তাব দেন, বঙ্গবন্ধু তা প্রত্যাখ্যান করেন। বঙ্গবন্ধু সমগ্র জাতিকে সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ধর্মঘট পালনের আহবান জানান।

সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। দেশের সব জায়গায় এমন কি প্রত্যন্ত এলাকার সাধারণ জনগণও বঙ্গবন্ধুর আহবানে বিপুল সাড়া দেয়।

দেশের স্বাধীনতার দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন তীব্রতর হতে থাকে এবং সর্বত্র ছড়িয়ে পড়ে।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) স্বাধীনতার ঘোষণা দেবেন, এ আশায় দেশের আপামর জনসাধারণ অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে।