আরব আমিরাতের ধাবি গ্রুপ দেশের সেবা, বিদ্যুৎ, ওষুধ এবং পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহী, আপডেট
সংযুক্ত আরব আমিরাতের ধাবি গ্র“প বাংলাদেশের সেবা, বিদ্যুৎ, ওষুধএবং পর্যটন খাতে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে
বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মাহমুদুর রহমান বুধবার এ কথা জানান।
প্রাথমিকভাবে তারা ১ এপ্রিল থেকে ব্যাংক আলফালাহ’র মাধ্যমে তাদের বিনিয়োগ কার্যক্রম শুরু করবে।
ইতোমধ্যেই ধাবি গ্র“প দেশের টেলিযোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নির্মাণ খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান বলেন, টেলিযোগাযোগ খাতে ধাবি গ্র“প আন্তর্জাতিক কল ট্রাফিকিং পদ্ধতি ব্যবস্থাপনায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও গ্র“পের অন্যান্য আগ্রহী খাতের মধ্যে বিকল্প ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নির্মাণের বিষয়টিও রয়েছে।
মহাসড়ক ও আন্তর্জাতিক কল সংযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান বলেন, এ মহাসড়কের মাধ্যমে পরিবহণ ব্যবস্থা হবে নির্মান, পরিচালনা এবং পরিবর্তনের ভিত্তিতে। তিনি বলেন, অবৈধ কল যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে রোধ করলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে।
অন্যদিকে একটি স্বাধীন পাওয়ার প¬্যান্ট ফার্মাসিউটিক্যালস প¬্যান্ট, কক্সবাজারে একটি পর্যটন কেন্দ্র স্থাপন এবং ঢাকায় সরকারের সাথে যৌথ মালিকানায় একটি পাঁচ তারা হোটেল নির্মানের বিষয়টিও সফরকারি দলের আগ্রহের মধ্যে রয়েছে।
মাহমুদুর রহমান সাংবাকিদের বলেন, ধাবি গ্র“পের বিনিয়োগের পরিমাণ ২ বিলিয়ন ডলারেরও বেশি। তারা টেলিযোগাযোগ খাতে ৭০০ মিলিয়ন, ফার্মাসিউটিক্যালস খাতে ৫০০ মিলিয়ন, বিদ্যুৎ খাতে ৪০০ মিলিযন মহাসড়ক খাতে ৪০০ মিলিয়ন এবং পর্যটন খাতে ৪০০ মিলিয়ন বিনিয়োগ করবে।
জনাব তাহির বলেন আমরা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলি চিহ্নিত করতে এসেছি। ইতোমধ্যে ধাবি গ্র“প বাংলাদেশে সামিল ব্যাংক চালু করেছে। তারা এনার্জি, ব্যাংকিং, ইন্সুরেন্স, রিয়েল এস্টেট ও টেলিকমের মতো সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।
টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, সরকার বেসরকারি খাতকে বিনিয়োগে আকৃষ্ট করার জন্য উদার নীতি গ্রহণ করেছে এবং বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে। তিনি সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হবে বলে ধাবি গ্র“পকে আশ্বাস দেন।
সফররত ধাবি গ্র“পের প্রধান নির্বাহি বশীর আহমদ তাহির এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার মোঃ আমিনুল হকের সাথে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন।
সফরকালে তারা জ্বালানি ও খনিজ সম্পদ প্রতি মন্ত্রী এবং বিদ্যুৎ ও পর্যটন মন্ত্রীর সাথ্যে সাক্ষাৎ করবে।
আশা করা হচ্ছে চলতি মাসের পাঁচ তারিখে ঢাকা ত্যাগের আগে সফরকারি প্রতিনিধি দল চট্টগ্রাম সফরে যাবে।
