২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গনমুক্তির সমাবেশে বিএডিসিকে পুনরুজ্জীবিত করার আহবান

গণমুক্তি ও সমন্বিত জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দরা বৃহস্পতিবার সরকারের প্রতি বিএডিসিকে পুনরুজ্জীবিত করে কৃষকদের জন্য যথাসময়ে কৃষি পণ্যের ভতৃুকী দেওয়ার দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 09:51 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

বক্তারা বিসিআইসি বা বিএডিসিকে বাদ দিয়ে ব্যক্তি খাতের মাধ্যমে সার আমদানি করার জন্য সরকারের তীব্র সমালোচনা করেন।

রাজধানীর মুক্তাঙ্গনের সমাবেশে তারা সার সংকটের জন্যে দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারেরও দাবি জানান।

আসন্ন ইরি- বোরো মৌসুম শুরুর পুর্বেই দ্রুত এই সমস্যা সমাধানের জন্য বক্তারা জোর দেন।

সমাবেশে বক্তব্য রাখেন, বজলুর রশিদ ফিরোজ, বদরুল আলম, শামসুজ্জামান মিলন এবং কামরুল আলম সবুজ।

সমাবেশ শেষে বিসিআইসি ভবন অভিমুখে একটি মিছিল বের হয়।