মৌলভীবাজারে জেএমবি সদস্য গ্রেপ্তার
মৌলভীবাজার থানা পুলিশ গ্রেপ্তারকৃত মুরাদ নামে এক জঙ্গির জবানবন্দী অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র এক সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম কামাল উদ্দিন বলে জানা গেছে। সে সিলেট সদর উপজেলার কাতারাই মাদ্রাসার একজন শিক্ষক।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল ১৭ আগষ্টের সিরিজ বোমা হামলায় মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় বোমা বিষ্ফোরণের ঘটনার সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। মৌলভীবাজার থানা পুলিশ জানায়, সিলেটে গ্রেপ্তারকৃত মুরাদকে মৌলভীবাজারে নিয়ে আসা হয়েছে কামালের সাথে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে।
