২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে সিনেট নির্বাচনের বাতিলের দাবিতে দুই দিনের কর্মবিরতির প্রথমদিনে শিক্ষাকার্যক্রম ব্যাহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে শিক্ষকদের একাংশের ডাকা দুই দিনব্যাপী কর্মবিরতির প্রথমদিন মঙ্গলবার শিক্ষাকার্যক্রম ব্যাহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

সিনেট নির্বাচনের আগে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের দাবিতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষকরা সিনেটের নির্বাচিত হলুদ প্যানেল সমর্থিত শিক্ষক প্রতিনিধিরা এই কর্মবিরতির ডাক দেয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিএনপি ও জামায়াত সমর্থিত শিক্ষকরা ক্লাস  নিলেও ধর্মঘটের ডাক দেয়া শিক্ষকরা ক্লাস বর্জন করায় বিভিন্ন বিভাগের নির্ধারিত ক্লাসসমূহ অনুষ্ঠিত হয়নি।

তবে বিভিন্ন বর্ষের নির্ধারিত পরীক্ষা ধর্মঘটের বাইরে থাকায় সেগুলো অনুষ্ঠিত হয়েছে।

ধর্মঘট প্রসঙ্গে হলুদ প্যানেলের শিক্ষক নেতা প্রফেসর ড. গাজী সালেহউদ্দীন বিডিনিউজকে বলেন, গত ১৯ বছর ধরে স্থগিত রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন না করে সিনেট নির্বাচন অনুষ্ঠান বিএনপি জামায়াত সমর্থিত প্রতিক্রিয়াশীল শিক্ষকদের পাল্লা ভারী করার অপচেষ্টা ছাড়া আর কিছুই না।

আগামী ১৮ জানুয়ারি চবির সিনেটের ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করলে তা বাতিলের দাবিতে গত ২২ ডিসেম্বর চবি উপাচার্য ও সিনেট সভাপতি প্রফেসর এজেএম নুরুদ্দীন চৌধুরী কাছে স্মারকলিপি পেশ করেন। কিন্তু দাবি না মানাতে প্রগতিশীল শিক্ষকরা এই কর্মবিরতির ডাক দেন।