২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে প্রধান শিক্ষককে কুপিয়ে আহত করেছে একই স্কুলের অপর শিক্ষক ও সহযোগীরা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করেছে একই স্কুলের শিক্ষক আবু বকর ও তার সহযোগিরা। দুর্নীতির দায়ে ওই শিক্ষকের চাকরি যাওয়ার উপক্রম হলে সে এ কাণ্ড ঘটায়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ত্রাসী শিক্ষক আবু বকর নিয়মিত বিদ্যালয়ে হাজির থাকতেন না। এ ছাড়াও আরও কিছু অভিযোগে তার বেতন বন্ধ ছিল। সে তার বেতন প্রদানের জন্য প্রধান শিক্ষকের ওপর চাপ প্রদান করে আসছিল।  প্রধান শিক্ষক এতে রাজি না হওয়ায় আবু বকর ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার স্কুল শুরু হওয়ার পর তার ভাইসহ কয়েকজন সহযোগী নিয়ে স্কুলে প্রবেশ করে। তারা প্রধান শিক্ষককে কক্ষ থেকে বের করে কুপিয়ে জখম করে চলে যায়।

গুরুতর আহত প্রধান শিক্ষক সাইদুর রহমানকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।