২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাচোলে আমার দেশ প্রতিনিধিকে বিএনপি নেতার হুমকি

দৈনিক আমার দেশ প্রত্রিকার নাচোল উপজেলা প্রতিনিধি আব্দুস সাত্তারকে মেরে হাত পা ভেঙ্গে ফেলাসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দিয়েছেন উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মফিজ উদ্দিন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 06:11 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

আব্দুস সাত্তার অভিযোগ করেন, সম্প্রতি দৈনিক আমার দেশ প্রত্রিকায় চাঁপাইনবাবগঞ্জÑ২ আসনের নির্বাচনী হালচাল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে স্থানীয় বিএনপি দলীয় সাংসদ সৈয়দ মঞ্জুর হোসেনের সমালোচনা থাকায় তাকে এ হুমকি দেওয়া হয়।

এ ব্যাপারে আব্দুস সাত্তার নাচোল থানায় একটি জিডি করেছেন।