২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে গ্রেপ্তার মাহমুদ ও নাঈম ৫ দিনের রিমান্ডে

জঙ্গি তৎপরতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তারকৃত ইমাম মাহমুদুর রহমান (৩৫) এবং নাঈম (২৫)কে সোমবার পাঁচদিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 08:52 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

পুলিশ সুত্র জানায়, গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুরে আব্দুল্লাহ বিন ওমর জামে মসজিদের ইমাম মাহমুদুর রহমান ও তার কথিত আত্মীয়  নাঈমকে গ্রামের লোকজনের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে। সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমাম মাহমুদুর রহমান আগুন্তুককে নিকট আত্মীয় পরিচয় দিলেও পরে আলাদা জিজ্ঞাসাবাদে এলোমেলো উত্তর দেয়।

মাহমুদুর রহমান কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার দরবেশ কাটা গ্রামের মাহবুবুর রহমানের পুত্র বলে পরিচয় পাওয়া গেছে। নাঈম নিজেকে ময়মনসিংহের তিনকোনা পুকুর পাড় গ্রামের আহসান উল্লাহর পূত্র বলে পরিচয় দিয়েছে।