বদরগঞ্জ পৌরসভা নির্বাচন মঙ্গলবার
বদরগঞ্জ পৌরসভার নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। স্থানীয় প্রশাসন জানিয়েছে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অবাধ, সুষ্টু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রসাশনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন, নয়টি ওয়ার্ড কমিশনার পদে ৩৯ জন এবং তিনটি সংরক্ষিত মহিলা কমিশনার পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১৪ হাজার ৭৫ জন। নয়টি ওয়ার্ডে নয়টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রের ৩৫টি বুথে বিরতিহীনভাবে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণের জন্য নয় জন প্রিজাইডিং অফিসা, ৩৫জন সহকারী প্রিজাইডিং ও ৭০ জন পুলিং অফিসার নিয়োগ করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন জানান, পৌরসভার নয়টি ভোট কেন্দ্রেই ঝুঁকিপূর্ণ মনে করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
