২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ডায়রিয়ায় বৃদ্ধের মৃত্যু

বগুড়ায় শনিবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মোহাম্মদ আলী হাসপাতালে সাবদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

পুরান বগুড়ার মৃত আয়েন উদ্দিনের পুত্র বৃদ্ধ সাবদার শনিবার সকালে বাড়িতে বাসি খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হন। ঘন ঘন পাতলা পায়খানা হওয়ায় তাকে বিকেল ৪টার দিকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ৭টার দিকে মারা যান।