২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি সদস্য ও অর্র্থ যোগানদাতা সন্দেহে নড়াইলে ২ ব্যক্তি গ্রেপ্তার

নড়াইলে পুলিশ জেএমবি সদস্য ও অর্র্থ যোগানদাতা সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানা পুলিশ শুক্রবার রাতে লষ্করপুর গ্রাম থেকে চঞ্চল ওরফে সেলিম (৩০) নামে এক ব্যক্তিকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে জঙ্গিদের অর্থ সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

বছর খানেক আগে চঞ্চলের ছোট ভাই জঙ্গি নেতা প্রবাল পুলিশোর হাতে গ্রেপ্তার হয়। কিন্তু পর্যাপ্ত তথ্য ও প্রমাণের অভাবে প্রবাল বেঁচে যায়।

পরবর্তীতে ১৭ আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলার জন্যে তাকে অভিযুক্ত করা হয় এবং প্রবালসহ মোট আটজনকে আসামি করে সে মামলার চার্জশিট দাখিল করা হয়। তবে ১৭ আগস্টের পর থেকে প্রবাল গা ঢাকা দিয়ে আছে।

এছাড়া শুক্রবার রাতেই পুলিশ শহরের দক্ষিণ নড়াইলের আজিজুর রহমানের ছেছে সাঈদুর রহমানকে (২৮) জেএমবি সন্দেহে আটক করে।