চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশ শনিবার উপজেলার বাঙ্গবাড়ি ইউনিয়নের মহানন্দাবাদ গ্রামে গলায় মাফলার জড়ানো অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে।
এটা হত্যা না আত্মহত্যা এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, বছরখানেক আগে একই উপজেলার সন্তোষপুর গ্রামের তাহের উদ্দীনের মেয়ে সালমার (২২) সঙ্গে মহানন্দাবাদের আব্দুল মালেকের ছেলে কালামের (৩০) বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ লেগেই ছিল।
এ ঘটনার পর থেকে কালামের পরিবারের লোকজন পলাতক রয়েছে।
