২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে রিকশা চালকের আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই জোড়বাগানে শুক্রবার গভীর রাতে গলায় ফাঁস দিয়ে এক রিকশা চালক আত্মহত্যা করেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 05:39 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

নিহত রিকশা চালকের নাম মোজাহার হোসেন।

পুলিশ জানায়, রাজশাহীর তানোর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোজাহার মাত্র তিন দিন আগে চাঁপাইনবাবগঞ্জ এসে জোড়বাগানের একটি ভাড়া বাসায় ওঠে। একই বাসায় তানোর ও মোহনপুরের অপর তিন রিকশা চালকও ভাড়া থাকতো। শুক্রবার রাতে মোজাহার ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে শনিবার সকালে অপর রিকশা চালক ও প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং আত্মহত্যার কারণ জিজ্ঞাসাবাদের জন্যে ভাড়া থাকা অপর তিন রিকশা চালক মোহনপুরের মামুন (৩০), তানোরের হাবিবুর (১৯) ও ইব্রাহিম (২৭)কে আটক করে।