বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এগুলোর শিক্ষকদের চাকরি সরকারি করার দাবিতে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা শনিবার কাফনের কাপড় পরে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার উদ্যোগ নেয়।
ঘেরাওয়ের উদ্দেশ্যে নগরীর মুক্তাঙ্গণ থেকে একটি মিছিল নিয়ে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
এর আগে মুক্তাঙ্গণে এক সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, ক্ষমতাসীন বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রতিশ্র“তি দেয়। কিন্তু ক্ষমতায় আসার পর চার বছর পার হয়ে গেলেও তারা তাদের প্রতিশ্র“তি বাস্তবায়ন করেনি।
বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুল আলম বলেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
শিক্ষকদের দাবি মেনে না নিলে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী দেশের যেখানে যাবেন, সেখানেই তাকে কালো পতাকা প্রদর্শন করা হবে বলে তিনি ঘোষণা দেন।
সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাচ্চু, সহ--সভাপতি আবু মোহাম্মদ সাইদ, সাংগঠনিক সম্পাদক মৃগেণ মোহন সাহা এবং অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
