ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিএসএফ- এর গুলিতে বাংলাদেশী নিহত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার লক্ষ্মীপুর সীমান্তে বিএসএফ- এর গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে।
নিহতের নাম জাকির হোসেন (১৪)।
এলাকাবাসী সূত্র জানায়, জাকির শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সীমান্তের ২০২৪/১৩ এফ পিলারের কাছে ছাগল চরাতে গেলে বিএসএফ গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিএসএফ সদস্যরা তার লাশ তাদের ক্যাম্পে নিয়ে গেছে।
নিহত জাকির মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামের মোস্তাক মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া- ১ রাইফেল ব্যাটেলিয়ন এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চেয়েছে।
