২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট ও চাপাইনবাবঞ্জে ২ জেএমবি সদস্য গ্রেফতার

বাগেরহাট ও চাপাইনবাবগঞ্জে পুলিশ দুই সন্দেহভাজন জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বাগেরহাট প্রতিনিধি জানান, খানজাহান আলী (র:) মাজার এলাকা থেকে মো. ফারুক ভুইয়া (৩২) নামের সন্দেহভাজন এক জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারের তার কাছ থেকে বেশকিছু ইসলামী কাগজ-পত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মো. ফারুক ভুইয়া বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বারহানপুর গ্রামের মো. আব্দুল লতিফের পুত্র।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেরার শিবগঞ্জ উপজেলার কাকমারী সীমান্ত এলাকা থেকে বিডিআর মোহাসীন আলী (৪০) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে।

বিডিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজমতপুর বিওপি’র সদস্যরা শুক্রবার সকালে মোহাসীনকে গ্রেপ্তার করে। মোহসীন সাহ্বাজপুর ইউনিয়নের কাকমারী গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

তথ্য উদ্ঘাটনের জন্য আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।