২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ ডিসেম্বর থেকে পরীক্ষামূলক সম্প্রচারে যাচ্ছে বাংলাভিশন

আরো একটি নতুন টেলিভিশন চ্যানেল পরীক্ষামূলক সম্প্রচারে যাচ্ছে আগামী ২৫ ডিসেম্বর থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

শ্যামল বাংলা মিডিয়া লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠান বাংলা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাভিশন ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করবে।

“বাংলাদেশের হৃদয় হতে’, “সৃষ্টি সুখের উল্লাসে” বিশ্বময় সমস্ত বাঙালির পাশে বাংলা ভাষা, বাংলার সংস্কৃতির বিকাশে সত্য প্রকাশের অঙ্গিকার ও সুস্থ বিনোদনের লক্ষ্য নিয়ে শুরু করছে চ্যানেলটি।

নতুন চ্যানেলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাভাষীদের সামনে দেশীয় সংস্কৃতির গৌঁরবময় উপস্থাপন, রুচি ও মননে আপোসহীন থাকবে এর কার্যক্রম। দেশের আপামর মানুষের আকাক্সক্ষার প্রতিফলনও থাকবে পর্দাজুড়ে। বস্তুনিষ্ঠ সংবাদ ও পর্যালোচনা এবং শিশু-কিশোর উপযোগী থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য সুস্থ বিনোদন সম্পন্ন অনুষ্ঠানমালা নিয়ে বাংলাভিশনের উদ্যমী, মেধাবী কর্মীরা প্রস্তুত রয়েছে বলে জানায় চ্যানেলটি।

দেশের প্রত্যন্ত অঞ্চল কিংবা সুবিধাবঞ্চিতদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে খুঁজে এনে যথাযথ মর্যাদা দিতে বাংলাভিশন সচেষ্ট থাকবে জানান তারা।