২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার শিবগঞ্জে কোচ--ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৩০

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় উত্তরবঙ্গ মহাসড়কের ভরিয়া এলাকায় শুক্রবার ভোরে একটি কোচ ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2005, 06:54 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

নিহতের নাম সাদিয়া আখতার (৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী রাহবার এন্টারপ্রাইজের একটি নৈশকোচ (দিনাজপুর-জ-১১-০০৪৭) ভোর রাত ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার ভরিয়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক কোচটিকে সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দিনাজপুরের ফুলবাড়ির সাইফুল ইসলামের শিশুকন্যা সাদিয়া আখতার মারা যায়। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।