তিতুমীর কলেজে ছাত্রলীগ কর্মী হত্যার প্রতিবাদে শুক্রবার কোটালীপাড়ায় হরতাল
ঢাকার তিতুমীর কলেজ ক্যাম্পাসে ২০ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে কোটালীপাড়ার ছাত্রলীগ কর্মী মিজান নিহত হওয়ার ঘটনায় কোটালীপাড়া উপজেলা সদরে শুক্রবার অর্ধ--দিবস হরতাল ডেকেছে ছাত্রলীগ।
মিজান হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে পুলিশ শফিকুল (২৮) এবং গিয়াসউদ্দিন (৩২) নামক দু’জনকে কোটালীপাড়া থেকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে। মোবাইল ফোনের দোকান থেকে কথা বলার সময় দোকানে উপস্থিত লোকজন ওই দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্র“তার জের ধরে তাকে হত্যা করা হতে পারে। বৃহস্পতিবার মিজানের লাশ কোটালীপাড়ায় নিয়ে যাওয়া হয়।
মিজান হত্যার প্রতিবাদ এবং ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে সন্ধ্যায় জেলা ছাত্রলীগ শহরে বিক্ষোভ মিছিল বের করে।
