চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করলো চরমপন্থিরা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী গ্রামে বুধবার রাতে চরমপন্থিরা এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে।
নিষিদ্ধঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (এমএল-কমিউনিস্ট যুদ্ধ) খুনের দায়-- দায়িত্ব স্বীকার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোগাইল বগাদী গ্রামের পান্তা পাড়ার মোংলা ওরফে মঙ্গল ডাকাতের ছেলে তমছের আলী (৩৫)কে বুধবার সন্ধ্যায় চরমপন্থিরা বাড়ি থেকে কৌশলে ডেকে পার্শ্ববর্তী মাঠে নিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। স্থানীয় সূত্র আরও জানায়, লাল্টু বাহিনীর সাবেক সদস্য তমছের ১৯৯৯ সালে অস্ত্রসহ আত্মসমর্পণ করে। কিন্তু কারাগার থেকে জামিনে এসে সে লাল পতাকা নামে আরেকটি চরমপন্থি দলে যোগ দেয়।
