২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে সিটিসেল-এর জাল ক্যাশ কার্ড

পার্বত্য জেলা বান্দরবানসহ চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে সিটিসেল মোবাইলের জাল ক্যাশ কার্ড বিক্রি হচ্ছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 03:01 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

ক্যাশ কার্ড জালিয়াতির অভিযোগ পাওয়ার পর ২১ ডিসেম্বর বেশ কিছু জাল ক্যাশ কার্ড পরীক্ষার জন্যে সিটিসেল- এর ঢাকাস্থ প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

গত কয়েক দিনে নগদ টাকা দিয়ে এ ধরনের ক্যাশ কার্ড ক্রয় করে গ্রাহকরা প্রতারিত হলেও সিটিসিল ডিলাররা এ ব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে গ্রাহকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

বান্দরবানের আঁখি মোবাইল সেন্টারের মালিক সাফায়াত হোসেন জানান, তার মোবাইল সেন্টারের ০১১--৭০৪২০২ নম্বরের মোবাইল ফোনে রিচার্জ করার জন্য এক হাজার টাকা মূল্যের ১৬টি ক্যাশ কার্ড নিয়ে রিচার্জ করতে গেলে জালিয়তি ধরা পড়ে।

সাফায়াত হোসেন জানান, গত ২৮ নভেম্বর চট্টগ্রামের হারুন ব্রাদার্স থেকে তিনি ০২৪১০০১৩১৫৩৭, ০২৪১০০১৩১৫৩৮, ০২৪১০০১৩১৫৩৮, ০৩০১০০৪৭৫৭২, ০৩১৪০০৪৮০৮৮০, ০২৪১০০১৩০৮৭৮, ০২৭১০০০০৪২৬৫, ০২৭১০০১১৩২৩৭, ০২৪৪০০০১২৭৯৬, ০৩০১০০৪৭৭৫৭২সহ মোট ১৬টি ক্যাশ কার্ড ক্রয় করেন। সেগুলো মোবাইলে রিচার্জ করতে গেলে সিটিসেল-এর রিচার্জ সেন্টারের কম্পিউটারে ‘কার্ডগুলো সঠিক নয়’ বলে জানিয়েছে।

এ ব্যাপারে হারুন ব্রাদার্সের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, ক্যাশ কার্ডগুলো তারা সিটিসেল-এর নিজস্ব ডিলার শামীম করপোরেশনের কাছ থেকে সংগ্রহ করেছে। কার্ডগুলো জাল কিংবা অকার্যকর হলে সে জন্য শামীম করপোরেশনই দায়ী হবে।

তবে শামীম করপোরেশনের পরিচালক মোহাম্মদ ইসমাঈল বলেছেন, তাদের কাছ থেকে বিক্রি হওয়া ক্যাশ কার্ড জাল হওয়ার প্রশ্নই উঠেনা।

শামীম ব্রাদার্স কর্তৃপক্ষ জানিয়েছে, জাল অভিযুক্ত ক্যাশ কার্ডগুলো চূড়ান্তভাবে পরীক্ষার জন্যে ঢাকায় সিটিসেল প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।