সড়ক দুর্ঘটনায় আহত ঢাবি ছাত্রের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম নুরুল ইসলাম আকাশ। সে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। বৃহস্পতিবার ভোর ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে তার মৃত্যু হয়।
সে ১৩ ডিসেম্বর এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়।
আকাশ জসিমউদ্দিন হলের ছাত্র ছিল। বাড়ি নোয়াখালীর চর জব্বার এলাকায়। তার বাবা সিরাজুল হক একজন কৃষক। আকাশ ছিল চার ভাইয়ের মধ্যে দ্বিতীয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আকাশের চিকিৎসার সকল ব্যয় বহন করেছে।
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজার পর তার মরদেহ দাফনের জন্যে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
