বিএনপি’র মহাসমাবেশে জনসমাগম বাড়াতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ!
২১ ডিসেম্বরের মহাসমাবেশে উপস্থিতি বাড়াতে বিএনপি’র হাই কমান্ড সরকারি কর্মকর্তাদের ব্যবহার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সচিবালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারিদের মধ্যে মঙ্গলবার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।
সচিবালয়সহ বিভিন্ন অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মৌখিকভাবে এরকম নির্দেশ দেয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
গত কয়েকদিন ধরেই বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা তাদের অধীনস্থ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিদের এ ধরণের নির্দেশ দেন বলে সুত্রগুলো জানায়।
তারা জানান, সম্প্রতি আওয়ামী লীগসহ ১৪ দলের মহাসমাবেশে যে উপস্থিতি ছিল, তার দ্বিগুণ লোকের উপস্থিতি নিশ্চিত করতে কর্মকর্তা কর্মচারিদের এমন নির্দেশ দেওয়া হয়েছে।
