প্রধানমন্ত্রী চট্রগ্রাম আসছেন মঙ্গলবার
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার এক সংক্ষিপ্ত সফরে বন্দর নগরী চট্রগ্রাম আসছেন।
সূত্র জানায় প্রধানমন্ত্রী সকালে ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সদ্য কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের বিদায়ী কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম ও অভিবাদন গ্রহন করবেন।
এরপর প্রধানমন্ত্রী আগ্রাবাদস্থ টিএ্যান্ডটি ভবনে নতুন স্থাপিত ৮৩ হাজার লাইনের কলার আইডি সুবিধা বিশিষ্ট একটি এক্সচেঞ্জের উদ্বোধন করবেন।
