২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বোমা হামলায় যুবদল নেতা নিহত

মেহেরপুরের গাংনীতে সন্ত্রাসীদের বোমা হামলায় উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ (২৭) নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 09:29 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বামুন্দী বাজারে শাহীনের চায়ের দোকানে চা পানকালে আট--দশজনের সন্ত্রাসী বাহিনী মোটর সাইকেলযোগে বাজারে এসে কাজলকে লক্ষ্য করে অতর্কিতে পর পর তিনটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশের ধারণা, ঘটনাটি সর্বহারা পার্টি ঘটিয়েছে।