২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

গাজীপুরে রোববার পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ১০জন আহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 08:49 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে টঙ্গী--কালীগঞ্জ সড়কের বাসুগাঁও নামক স্থানে টঙ্গীগামী একটি হলারের সাথে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হলারের দুই যাত্রী নিহত হয়। নিহতরা হলো-- ছোট কয়ের গ্রামের সোলেমা খাতুন (৫০) ও সাতানিপাড়া গ্রামের অনিল দাস (৪০)। এ ঘটনায় গুরুতর আহত ১০ হলার যাত্রীকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে দুপুরে পূবাইল হারিবারির টেক এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় আ. আওয়াল (৬০) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি গাজীপুর সদরের কয়ের গ্রামে।