রুয়েটের জনসংযোগ দফতর থেকে ছাত্রদল ও শিবিরের কর্মসূচির সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি সংবাদপত্রে প্রচারের জন্য সংবাদবিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।
রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হবার পর জনসংযোগ কর্মকর্তা গোলাম মুরতুজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, পরীক্ষা শেষে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বর্নাঢ্য শোভাযাত্রা বের করেবে। এ ঘটনায় অন্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
