২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় জেএমবি’র হুমকি

চুয়াডাঙ্গায় জেএমবি’র একজন আঞ্চলিক কমাণ্ডার তাদের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নির্যাতন না করার জন্য স্থানীয় পত্রিকা অফিসে টেলিফোনে হুমকি দিয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 11:15 AM

Updated : 26 Apr 2022, 06:24 PM

শনিবার রাতে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকা অফিসে টেলিফোন করে জেএমবি’র আঞ্চলিক কমান্ডার পরিচয়ে জনৈক রাজু এই হুমকি প্রদান করে।

এতে গ্রেপ্তারকৃত জেএমবি’র সামরিক কমান্ডার সানীকে শারীরিক বা মানসিকভাবে কোন নির্যাতন না করার অনুরোধ জানানো হয়েছে। 

টেলিফোনের হুমকিতে আরও বলা হয়, সানীর উপর যদি কোন ধরনের নির্যাতন করা হলে মেহেরপুর এবং কুষ্টিয়ায় হামলা চালানো হবে।