রাজশাহীতে দেয়াললিখনকে কেন্দ্র করে বিএনপি --আ’লীগ সংঘর্ষ: আহত ৫
রাজশাহী মহানগরীর তালাইমারি এলাকায় বিএনপি --আওয়ামী লীগ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পাঁচজন আহত হয়েছে। দেয়াললিখনকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত।
প্রত্যক্ষদর্শি জানায়, ২২ ডিসেম্বর ১৪ দলের মহাসমাবেশ উপলক্ষে আওয়ামী লীগের দেয়াললিখনে বিএনপির কর্মীরা বাধা দিলে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি ক্যাডাররা বঙ্গবন্ধু সৈনিক লীগের মহানগর সভাপতি জাহিদ হোসেনের প্রাইভেট কার ভাংচুর করে। পরে রাজশাহী সিটি মেয়র সাংসদ মিজানুর রহমান মিনু ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
