নারায়াণগঞ্জে ৪টি বোমাসদৃশ বস্তু উদ্ধার
নারায়ণগঞ্জের রওশনবাগ এলাকা থেকে আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা শনিবার সকালে চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে।
লাল টেপ দিয়ে মোড়ানো বস্তুগুলো পরিত্যাক্ত অবস্থায় একটি নর্দমায় পড়েছিল। র্যাবের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে এগুলো উদ্ধার করে।
