এইডস বিষয়ক বাংলা অ্যাডভোকেসি উপকরণ বিতরণ করবে ইউনেস্কো
দেশের শিক্ষা কর্মকর্তাদের মাঝে বাংলায় লেখা এইচআইভি/এইডস বিষয়ক অ্যাডভোকেসি উপকরণ বিতরণ করতে যাচ্ছে ইউনেস্কো।
দেশের ২০টি জেলায় ‘এইচআইভি/এইডস ও শিক্ষা’ শীর্ষক ২০টি কর্মশালার মাধ্যমে এগুলো বিতরণ করা হবে।
নগরীর ব্যানবেইস ভবনে অবস্থিত ইউনেস্কো বিষয়ক বাংলাদেশ জাতীয় কমিশনের সম্মেলন কক্ষে রোববার সকাল ৯টায় প্রথম কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
