চুয়াডাঙ্গায় ২টি বোমা উদ্ধার
চুয়াডাঙ্গার রেলবাজার এলাকা সংলগ্ন রেললাইনের উপর থেকে দুইটি বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ শনিবার একথা জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার গভীর রাতে এলাকাবাসী রেললাইনের উপর লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো দুইটি বোমা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
চুয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে বোমা দুইটি উদ্ধার করে থানায় এনে নিষ্ক্রিয় করে।
এ ব্যাপারে কেউ গ্রেপ্তার হয়নি।
