২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্রগ্রামে সড়ক দূর্ঘটনায় বয়োবৃদ্ধ মহিলা নিহত

চট্রগ্রামের দেওয়ানহাটে শুক্রবার বিকেলে নগর সার্ভিসের একটি দ্রুতগামী বাসের নীচে চাপা পড়ে এক বয়োবৃদ্ধ মহিলা নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে নিহত মহিলা তার ছেলেকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় বাসটি তাকে চাপা দেয়। গুরুত্বর আহত অবস্থায় দ্বীপ্তি রানী পাল (৭১) কে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।  সৌভাগ্যক্রমে তার ছেলে অক্ষত থাকে।

ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাস চালক মোহাম্মদ সাইদকে বাসসহ আটক করেছে। এ ঘটনায় ডাবলমুরিং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।