২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ্ব যাত্রীদের চেক ইন এখন থেকে হজ্ব ক্যাম্পেই

হজ্ব যাত্রীদের সুবিধার্থে বিমান কর্তৃপক্ষ ১৮ ডিসেম্বর থেকে অবশিষ্ট সকল হজ্ব ফ্লাইটের চেক ইন হজ্ব ক্যাম্পেই করার ব্যবস্থা গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বিমান সূত্র জানায়, হজ্ব যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ১৮ ডিসেম্বর থেকে অবশিষ্ট সকল হজ্ব ফ্লাইটের চেক ইন আশকোনার হজ্ব ক্যাম্পেই সম্পন্ন করা হবে। এর পাশাপাশি ইমিগ্রেশন কার্যক্রমও হজ্ব ক্যাম্পে সম্পন্ন করা হবে বলে সূত্র জানায়।

১৮ ডিসেম্বর ভোর ৪টা ২০ মিনিটে (১৭ ডিসেম্বর দিবাগত রাতে) বিমানের ফ্লাইট বিজি -- ১৩৫ এবং এর পরবর্তী সকল হজ্ব ফ্লাইটের যাত্রীদের ফ্লাইট যাত্রা শুরু হওয়ার কমপক্ষে ৬ ঘন্টা আগে জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দর সংলগ্ন আশকোনার হজ্বক্যাম্পে রিপোর্ট করতে হবে।

তবে যে সকল হজ্ব যাত্রী বিমানের শিডিউল ফ্লাইটে (বিজি -- ০৩৫, ০৩৭ এবং ০৫৭)  জেদ্দা যাবেন, তাদের জন্য এ নতুন নিয়ম প্রজোয্য হবে না। তারা আগের নিয়মেই সরাসরি বিমানবন্দরে রিপোর্ট করবেন।