২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২শ’ ঘর ভস্মীভূত, ক্ষয়ক্ষতির পরিমাণ ২ কোটি

কুমিল্লার মফিজাবাদ কলোনীতে শুক্রবার রাত ১টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দুইশ’ ঘর ভস্মীভূত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 09:10 AM

Updated : 26 Apr 2022, 06:23 PM

দমকল বাহিনী ও প্রত্যক্ষদর্শী সূত্র শনিবার সকালে জানায়, মফিজাবাদ কলোনীতে হঠাৎ করে আগুন লেগে যায়। এলাকাবাসী তৎক্ষণাৎ দমকল বাহিনীকে খবর দেয়।

দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে লাকসাম এবং মুরাদনগর থেকে দমকল বাহিনী এসে সম্মিলিত প্রচেষ্টায় শনিবার ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল বাহিনী সূত্র জানায়, এ অগ্নিকাণ্ডে প্রায় দুইশ’ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা।

এ অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হলো প্রাথমিকভাবে তা জানা যায়নি।