২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাংলা ভাই সন্দেহে একজন আটক

গাজীপুর রেলওয়ে জংশন থেকে শুক্রবার সকালে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা বিভাগের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে বাংলা ভাই সন্দেহে গণেশ ঘোষ নামক একজনকে আটক করে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

‘বাংলা ভাই গ্রেফতার হয়েছে’ এ খবর বিদ্যুত বেগে ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ব্যপক জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হয়েছে যে, তিনি বাংলা ভাই নন। তার নাম গণেশ ঘোষ (৪০)। তিনি ঢাকার তাঁতিবাজার এলাকার একজন স্বর্ণ ব্যবসায়ী।

পুলিশ সূত্র জানায়, আটককৃত গণেশের পিতার নাম জয়দেব ঘোষ। পারিবারিক পেশার সূত্রে গণেশ ময়মনসিংহে গিয়েছিলো। সেখান থেকে ফেরার পথে তাকে ওই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।