২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সন্দেহভাজন ৪ জেএমবি সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ পুলিশ বৃহস্পতিবার রাতে পৃথক কয়েকটি অভিযান চালিয়ে সন্দেভাজন চার জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 11:35 AM

Updated : 26 Apr 2022, 06:23 PM

সিরাজগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ জানায়, উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে দেয়া তালিকানুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের অধ্যাপক এম.এ. মতিন সড়কের মাওলানা আবদুল বাতেন নামে এক মটর পার্টস ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

এছাড়া পুলিশ সলঙ্গা থানার রশিদপুর গ্রামের আবদুল মান্নান, মোহাম্মদ আশরাফ আলী ও মাওলানা জালালউদ্দীন নামে অপর তিন সন্দেহভাজনকে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য সিরাজগঞ্জ থানায় রাখা হয়েছে।

পুলিশ এদের ব্যাপারে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।