২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ১৯ ডিসেম্বর বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের ৮ম বৈঠক

বিমসটেক সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অষ্টম বৈঠকের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে এ বৈঠকের উদ্বোধন করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

পরারাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন একথা জানান।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান আসন্ন বৈঠকে আনুষ্ঠানিকভাবে বিমসটেক চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন।

বৈঠকে প্রধানত বাণিজ্য, দারিদ্র্য নিরসন, সংযোগ স্থাপন, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা  এবং সন্ত্রাসবাদ ও আন্তদেশীয় অপরাধ মোকাবেলার ব্যাপারে গুরুত্বারোপ করা হবে বলে তিনি জানান।

পররাষ্ট্র সচিব বলেন, এছাড়া একের সাথে অপরের যোগাযোগ, বিমসটেকের ব্যবসা-পর্যটন ও ভিসা সহজ করার ব্যাপারেও আমরা আলোচনা করবো।

বিমসটেক পররাষ্ট্র মন্ত্রীদের এ বৈঠকে যোগদানের জন্যে ভুটানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী লিওনপো ইশে জিম্বা, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহমেদ, মায়ানমারের পররাষ্ট্র মন্ত্রী ইউ নাইয়ান উইন, নেপালের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রমেশ নাথ পাণ্ডে, শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী  মঙ্গোলা সামারাভিরা ও থাই পররাষ্ট্র মন্ত্রী ড. কান্তাথি সুফামঙ্খোন ১৮ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছবেন।