২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেমন আছেন তারামন বিবি?

মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবি কঠোর দারিদ্রে দিনপাত করছেন। নদী ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি ছেড়ে তারামন এখন আশ্রয় নিয়েছেন কাচারীপাড়া গ্রামে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 07:31 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার অজপাড়াগাঁয়ে দারিদ্র্যের সাথে যুদ্ধ করে বেড়ে ওঠা তারাবানু ছোট বেলায় পিতাকে হারিয়ে শিকার হন অবহেলা আর বঞ্চনার।

৭১ এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তারাবানু হয়ে ওঠেন তারামন বিবি। সহজ সরল তারামন অস্ত্র হাতে যুদ্ধ করেন দেশের জন্যে। জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে অসাধারণ কৃতিত্বের জন্য তিনি বীর প্রতীক উপাধিতে ভূষিত হন। কিন্তু দুঃখের বিষয় তার এই খেতাব প্রাপ্তির কথা তিনি জানতেন না। ১৯৯৫ সালে তারামন বিবি স্বাধীনতার দীর্ঘ ২৫ বছর পর জানতে পারেন তিনি ‘বীর প্রতীক’ উপাধি পেয়েছেন।

রাজিবপুরের কোদালকাটি ইউনিয়নের শকের মাধবপুর গ্রামের তারামন বিবি ৭১’র এ পাগল সেজে গোয়েন্দার কাজ করেছেন, মুক্তিযোদ্ধাদের রান্না করে খাইয়েছেন, যতœ নিয়েছেন। আবার অস্ত্র হাতে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন। এই বীর নারীকে ১৯৯৫ সালে খুঁজে বের করেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বিমল কান্তিদে।

তারামনের বর্তমান বয়স ৫০ বছর। স্বামী আব্দুল মজিদ একমাত্র মেয়ে মাজেদা খাতুন (২৫) এবং পুত্র আবু তাহের (২২)। সরকার তারামনকে এ পর্যন্ত নানা ভাবে সহায়তা করেছে। এনিয়ে তার কোন অভিযোগ নেই। তবে তার একটিই চাওয়া তা হলো কুড়িগ্রাম শহরে সরকার যেন তাকে একটি বাড়ী করে দেয় যাতে নিশ্চিন্তে শেষ দিনগুলি কাটাতে চান তিনি।