২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গী মোবাইল ফোন শোরুমে ডাকাতি, ১২ লাখ টাকার মাল লুট

টঙ্গীর চেরাগআলী এলাকায় ‘মোবাইল মার্ট’ নামে গ্রামীণ ফোনের শো-রুমে বুধবার রাতে এক দুর্ধর্ষ ডাকাতি হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 05:30 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

ডাকাতরা অস্ত্রের মুখে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল প্রি-পেইড কার্ড ও সেটসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।  স্থানীয় সুত্রে জানা গেছে, রাত দশটার দিকে ব্যবসা প্রতিষ্ঠানের সাটার নামিয়ে হিসাব-নিকাশ করার সময় তিন সশস্ত্র যুবক ভেতরে ঢুকে কিছু বোঝার আগেই পিস্তল ও ছুরির মুখে মালিক-কর্মচারীদের জিম্মি করে দেড়’শ সেট, দুই লক্ষাধিক টাকার প্রি-পেইড কার্ড ও নগদ দুই লক্ষ টাকা নিয়ে পিকআপ ভ্যানে করে ঢাকার পথে পালিয়ে যায়।  মোবাইল মার্টের মালিক দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা নূরুল ইসলাম  বাদী হয়ে টঙ্গী থানায় মামলা দায়ের করেছেন।