বরিশালে জেএমবির সামরিক প্রশিক্ষকের জামিন লাভ
খুলনা জেলা ইসলামী এক্যজোটের একাংশের সহ-সভাপতি এবং আফগান ফেরত যোদ্ধা জেএমবি প্রশিক্ষক মাওলানা মো. মহিউদ্দিন ফারুকীকে বুহম্পতিবার জামিন দিয়েছেন বরিশাল সদর ম্যাজিষ্ট্রেট মুনিম হাসান।
১৭ আগষ্টের বোমা হামলা মামলার চার্জশিট থেকে তার নাম প্রত্যাহারের পর এ জামিন মঞ্জুর করা হয়েছে। জোটের স্থানীয় এক শীর্ষ নেতার চাপে তাকে এ মামলা থেকে অব্যহতি ও জামিন প্রদান করা হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়।
মওলানা ফারুকীর পক্ষে মামলা পরিচালনা করেন বরিশাল জেলা বিএনপির সহ-সভাপতি ও স্পেশাল পিপি শাখওয়াত হোসেন জুম্মান। তবে ওকালতনামায় সাক্ষর করেন শাখওয়াত হোসেন জুম্মানের জুনিয়র আইনজীবি অ্যাড. আনিছুর রহমান মিঞা ও নিয়াজী মো: ফরিদউদ্দিন।
মাওলানা ফারুকীকে গত ৬ ডিসেম্বর খুলনা মহানগরী থেকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মহানগরীতে গত ১৭ আগষ্টের সিরিজ বোমা বিস্ফোরণ ঘটনায় তাকে একটি মামলায় (জিআর নং-৫০৮/০৫) শ্যোন অ্যারেস্ট করা হয়। গত ১২ ডিসেম্বর ওই মামলা থেকে তাকে অব্যহতি দিয়ে বরিশাল কোতয়ালী থানা পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।
