২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড’র রজতজয়ন্তী

বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বিজিএসএল) এর রজত জয়ন্তী অনুষ্ঠান বৃহস্পতিবার কুমিল্লায় কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 04:55 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী লে: কর্নেল (অব:) আকবর হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয়ের উপদেষ্টা মাহমুদুর রহমান ও স্থানীয় সংসদ সদস্য বেগম রাবেয়া চেীধুরী এমপি। এছাড়া অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এ এম এম নাসির উদ্দিন, বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান এহসান-উল-ফাত্তাহ, পেট্রোবাংলার চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন ভূইঞা, বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক শহীদুল আবেদীন প্রমুখ।