মেহেরপুরে ট্রাক চাপায় বৃত্তি পরীক্ষার্থী নিহত
মেহেরপুর শহরের উপকণ্ঠে দিঘীর পাড়ায় বৃহস্পতিবার সকালে একটি ট্রাক চাপা পড়ে এক সাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে।
নিহত রিপন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রামনগর প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার্থী। সে একই গ্রামের জনৈক আবুল হাসেমের পুত্র।
জানা যায়, মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে বিএলটি নামক স্থানে গাংনীগামী ট্রাকটি (যশোর-ট-০২-০২১১) সাইকেল আরোহী রিপনকে চাপা দিলে এর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়।
দুর্ঘটনায় রিপনের সহোদর সাইকেলের চালক সাইদুর রহমান (১৮) গুরুতর আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাকটি রাস্তার পাশের একটি গর্তে পড়ে রয়েছে।
