সোহেল তাজ এমপিকে হত্যার হুমকি
আওয়ামী লীগ সাংসদ তানজিম আহমেদ সোহেল তাজকে বুধবার রাতে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়েছে। তবে হুমকি দাতার কোনো নাম বা পরিচয় জানা যায়নি।
সোহেল তাজ বিডিনিউজকে জানান, রাত ১০টায় মোবাইলে ফোন করে তাকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হুমকি দাতা এ কাজে ০১৭৩৫৪২৭৭৪ নম্বরের একটি মোবাইল ফোন ব্যবহার করে।
তিনি জানান, রাত ১০টার দিকে ওই নম্বর থেকে প্রথম কলিিট আসে। হুমকিদাতা অশালীন শব্দ ব্যবহার করে গালাগাল করে তাকে বলে, তোকে ও তোর পরিবারের কাউকেই ছাড়া হবে না।
এক পর্যায়ে তিনি ফোন রেখে দিলে ওই নম্বর থেকে পরপর কয়েক দফা ফোন আসে। কিন্তু তিনি তা রিসিভ করেন নি। পরে ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সোহেল তাজ এমপি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারি সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জোহরা তাজউদ্দিনের ছেলে।
