ঢাকায় পৃথক ভিসা আবেদন কেন্দ্র স্থাপন করেছে ভারত
ভারতের ভিসার জন্য আবেদনকারী বাংলাদেশী নাগরিকদের সুবিধার্থে ও ভিসা পাওয়া সংক্রান্ত জটিলতা হ্রাস করতে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন একটি পৃথক ভিসা আবেদন কেন্দ্র স্থাপন করেছে।
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহমেদ এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মেজর (অব.) মোহাম্মদ কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ১৮ ডিসেম্বর রাজধানীর গুলশানে একটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করবেন।
১৯ ডিসেম্বর থেকে নতুন ভিসা আবেদন কেন্দ্রটি কাজ শুরু করবে।
নতুন ভিসা আবেদন কেন্দ্র স্থাপনের ফলে ভিসার জন্য আবেদনকারীরা সকাল আটটা থেকে দুপুর দুইটার মধ্যে আবেদন জমা দিতে পারবেন। এর ফলে হাই কমিশন প্রাঙ্গনে তাদেরকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না।
