ডেপুটি স্পিকার ও তারেক জিয়ার স্বাক্ষর জাল করায় ৯ প্রতারক গ্রেফতার
জয়পুরহাটে বিএনপি’র শীর্ষস্থানীয় দুই নেতার স্বাক্ষর জাল করে কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ তোলার সময় মঙ্গলবার নয় প্রতারককে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।
প্রতারকচক্র ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকী ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের সুপারিশ সম্বলিত স্বাক্ষর জাল করে ২০ নভেম্বর আলাদাভাবে ব্যাংক ঋণের আবেদন করে।
ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ হলে তাদের কৌশলে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে আব্দুল কুদ্দুস, রুহুল আমিন, শহিদুল ইসলাম, হারুনর রশিদ, আতাউর রহমান, আব্দুল বারিক, আব্দুর রহমান, ফারুক এবং লুৎফর রহমান।
