সারাদেশে জেএমবি’র হুমকি অব্যহত
নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) চিঠি দিয়ে ও টেলিফোনে হুমকি অব্যাহত রেখেছে। মঙ্গলবার তারা মুন্সীগঞ্জে টিচার্স ট্রেনিং ইনসস্টিটিউট ও সাভারের তিতাস গ্যাস কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার এবং গাইবান্ধার একটি বেসরকারি সংস্থার প্রধান নির্বাহিকে হত্যার হুমকি দেয়।
বিডিনিউজ মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, জেলা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনসস্টিটিউশনের ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ রুহুল আমিনকে চিঠি দিয়ে মাধ্যমে হুমকি দিয়েছে জেএমবি সদস্যরা।
সদর থানা পুলিশ জানায়, মুন্সীগঞ্জ প্রধান ডাকঘর থেকে রোববার ওই চিঠি প্রেরণ করা হয়েছে। চিঠিতে টিচার্স ট্রেনিং ইনসস্টিটিউশন উড়িয়ে দেওয়ার হমকি দেওয়া হয়।
ইতোমধ্যে এ ব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ এবং গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে তৎপর হয়ে উঠেছে।
বিডিনিউজ সাভার প্রতিনিধি জানান, তিতাস গ্যাস টিএন্ডটি কোং লিঃ এর আবিকা সাভার কার্যালয় বোমা মেড়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জেএমবি। মঙ্গলবার চিঠির মাধ্যমে এই হুমকি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, সাভার তিতাস গ্যাস অফিসে অবস্থানরত বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারির দূর্নীতির কারণে তিতাস গ্যাস অফিসে গ্রেনেড হামলা চালানো হবে। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের যে কোন দিন এ হামলা চালানো হবে বলে। চিঠির খামে শুধু সাধারণ সম্পাদক জেএমবি সাভার লেখা রয়েছে।
সন্ধ্যায় প্রকৌশলী মোঃ জয়নাল আবেদীন ব্যবস্থাপক (আবিকা সাভার) বাদি হয়ে সাভার থানায় একটি সাধারণ ডায়রি (নং-৮১৬) করেন।
এদিকে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার বিডিনিউজকে বলেন চিঠিটি জেএমবি নয় অন্য কেউ শত্র“তা করে দিয়েছে। কারণ তিতাস গ্যাস অফিসে দুর্নীতিতে ভরে গেছে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার অন্যতম এনজিও সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী এম আব্দুস সালামকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার ১০ ডিসেম্বর এই জেলার জঙ্গি অধ্যুষিত সাঘাটা উজজেলার জেএমবি নেতা আগর আলী স্বাক্ষরিত ডাকযোগে প্রেরিত একটি চিঠিতে এই হুমকি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে এনজিওর নামে ইসলাম ও দ্বীনের ক্ষতি করা হচ্ছে। যেখানে মহিলাদের দিয়ে মিছিল করানো হচ্ছে এবং সৎ লোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়নে বাধা সৃষ্টি করা হচ্ছে। সাত দিনের মধ্যে এনজিও বন্ধ করে হজ্বে চলে না গেলে যেকোন সময় তাকে হত্যা করা হবে বলে জানানো হয় চিঠিতে।
