কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫, আপডেট
কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় ঢাকা--চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী বাসের (ঢাকা মেট্রো--ব--০২--০২৪২) সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের (ঢাকা--জ--৪৬৭) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবক নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন।
নিহত যুবক কুমিল্লার মুরাদনগর উপজেলার খৈয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র জহির আলম। সে ঢাকাগামী বাসটির হেলপার।
পুলিশ জানায়, আহত পাঁচজনকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা’র বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি।
এর আগে স্থানীয় সূত্রে এ দুর্ঘটনায় পাঁচজন নিহত ও সাতজন আহত হয় বলে জানানো হয়েছিল।
